বসন্ত বারবার ফিরে আসে। কবিতা। শফি আহমেদ শফিক

কবিতা

by protibimbo
0 মন্তব্য 572 বার পড়া হয়েছে

বসন্ত বারবার ফিরে আসে
শফি আহমেদ শফিক

অনুষ্ঠান হোক না হোক
আজ বসন্ত।
আপনি মানুন আর না মানুন
আজ বসন্ত।

বসন্ত সৌন্দর্যের প্রতীক।
বসন্ত ভালোবাসার প্রতীক।
বসন্ত পবিত্রতার প্রতীক।

বসন্তের ফুল,
বসন্তের বাতাস,
বসন্তের মিষ্টি রোদ,
বসন্তের অনুভূতি,
আটকিয়ে রাখতে পারবেন?
যদি না পারেন, তবে ফটেন!

Banner

বসন্তের শক্তি প্রকৃতির দান।
বসন্তের শক্তি প্রেমিক প্রেমিকা
আর বসন্তের গান।

বসন্তের শক্তি ফুলবাগান
বসন্তের শক্তি ফুল বিক্রেতা
বসন্তের শক্তি ফুল ক্রেতা।

বসন্তের শক্তি বাসন্তী শাড়ি
বসন্তের শক্তি ভ্রমণের গাড়ি।
বসন্তের শক্তি বিপনি বিতান।

বসন্তের শক্তি একুশ, প্রভাতফেরী, শহীদ মিনার।
বসন্তের শক্তি উনসত্তর, একাত্তর, স্মৃতিসৌধ।
বসন্তের শক্তি নব্বই, চব্বিশ, অনাগত আগামী।

শীতের শেষে বাহারি রঙ্গে
বসন্ত ফিরে আসে।
বসন্ত শেষ হয়ে যায় না।
বসন্ত বারবার ফিরে আসে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs