কুমিল্লার বরুড়া উপজেলার জয়নগর কালামুড়ী নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা মাঠে গত শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়।
আত্ম মানবতার সেবায় আমাদের অঙ্গীকার এই স্লোগানকে ধারণ করে বরুড়া উপজেলার
নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার উদ্যােগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে জয়নগর, কালামুড়ী, ছালিয়া, সুরিচৌর গ্রামের নানান বয়সী প্রায় কয়েক শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাবিবুর নবী ফটিক, ডাক্তার আবুল খায়ের, মেম্বার সিদ্দিকুর রহমান, আবুল বাশার, বিএনপি নেতা সুমন মিয়া, শাহিন আলম, সিরাজুল ইসলাম। পরিচালনা করেন সাংবাদিক ও লেখক মো: যোবায়ের হোসেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেছেন মোতালেব হোসেন।
ব্লাড গ্রুপিং পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাঁধন ইউনিট।
কুমিল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং পরীক্ষা অনুষ্ঠিত
আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি:
63

