আজকে ২৬ মার্চ ২০২৬, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ’-এর পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন দেশনেত্রীর মাজারে “স্বাধীনতা ও জাতীয় দিবসে” পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, মহাসচিব বিশিষ্ট অভিনেতা ও শহীদ বুদ্ধিজীবির সন্তান এবিএম সোহেল রশিদ, সহ-সভাপতি ফাইট ডিরেক্টর আরমান,অভিনেতা, চিত্রনায়ক শাহেদ শরীফ, চিত্রনায়ক পারভেজ চৌধুরী আবীর, চিত্রনায়ক মারুফ আকীব, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার হোসেন পলক, যুগ্ম মহাসচিব চলচ্চিত্র পরিচালক শফিক হাসান, চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রিজু।
সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক চলচ্চিত্র প্রযোজক আজিজুল হক খোকা, সহ-অর্থ সম্পাদক ফাইট ডিরেক্টর হারুন। আপ্যায়ন বিষয়ক সহ-সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক আব্দুল আজিজ, আন্তর্জাতিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক চিত্র সম্পাদক মনিরুল ইসলাম,নির্বাহী সদস্য অভিনেতা ডা. আলীম, অভিনেতা সুশান্ত, রিয়াজুল হক, জহিরুল হক তুহিন, নবীর হোসেন, ফারুক সিকদার, বিল্লাল হোসেন, রফিক প্রমুখ।

