সেনবাগ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: রফিকুল ইসলাম রবি।

by protibimbo
০ মন্তব্য ২১ বার পড়া হয়েছে

মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সেনবাগ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে ওপেন হাউজ ডে করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ।
৩০ মার্চ ২০২৬ (সোমবার) বিকেলে সেনবাগ পৌর শহরের কাদরা হামিদিয়া মাদ্রাসা মাঠে, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ সহিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন- অফিসার ইনচার্জ(তদন্ত) হযরত আলী, এস আই জাকির হোসেন, এএস আই রেখা দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ, সাংবাদিক এম এ আউয়াল, এন এইচ সুমন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক চান্দন হোসেন রাজু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক চৌধুরী, যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো, সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাদরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল আলম, উত্তর কাদরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল ভূঁইয়া, বিএনপি নেতা নিজাম উদ্দিন, এমদাদ হোসেন জুয়েল, জামায়াত নেতা আবু জাহেদসহ পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের নারী-পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ৩ টি ওয়ার্ডের মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং বিষয়ে তথ্য ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অফিসার ইনচার্জ আবুল বাশার, ওসি তদন্ত হযরত আলী, পৌর সভা বিটের এস আই রেখা দাস তাদের বক্তব্যে জানান, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিষয়ে মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক মহোদয় জিরো টলারেন্স নীতির বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সুতরাং অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কারো কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না,এ সময় বক্তারা স্কুল মাদ্রাসার সামনে বখাটে ছেলেদের ঘোরাঘুরি, ছাত্রীদের স্কুল কলেজ, মাদ্রাসায় আসা যাওয়ার সময় উত্যক্ত করার কোন তথ্য পেলে সাথে সাথে পুলিশকে অবহিত করার অনুরোধ জানান।
ওসি আবুল বাশার সহ অন্যান্য অফিসার রা কয়েকটি স্পট ও সড়কে টহল জোরদার করার ঘোষণা দেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs