সৃষ্টিছাড়া
অগ্নিশিখা ঝুমঝুম
তুমি ভীষণ সৃষ্টিছাড়া
আমার কথা বোঝোনা
আমিই শুধু খুঁজে মরি
আমায় তুমি খোঁজনা…
কেমন তুমি একগুঁয়ে
আর নিজের মতে চলো
আমি একাই বকি
তুমি অল্প কথা বলো…
উদাসীন আর কেমন যেন
কঠিন তোমার শব্দ
দেখো আমি চুপ হবো আর
তবেই তুমি জব্দ…
মাঝে মাঝে কেমন তোমায়
ছেলেমানুষ লাগে
এমন কিছু কথা বলো
ফেটে পড়ি রাগে…
আমি যখন চাই তোমাকে
তখন তুমি কাজে
ইচ্ছামতো রাগাও আমায়
বিচ্ছিরি আর বাজে…
তবু কেন মন শুধু চায়
থাকতে তোমার পাশে
অবুঝ এ মন ভীষণ
তোমায় ভীষণ ভালোবাসে…
স্বপ্নে দেখি তোমাকে
আর ধরি তোমার হাত
তোমার কাঁধে মাথা রেখেই
শেষ হয়ে যায় রাত…
তুমি ভীষণ কেমন যেন
শান্ত জলরাশি
সৃষ্টিছাড়া মিষ্টি তুমি
তাইতো… তাইতো ভালোবাসি…

