রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করেছে শিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশনা ও পরে তা স্থগিত হওয়ায় স্কুল খোলা না বন্ধ—এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার পর আগের নির্দেশনা স্থগিত করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হয়নি। শুনানি শেষে আদালত যে চূড়ান্ত নির্দেশনা দেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।’

তিনি বলেন, ‘যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে, তাই আপাতত স্কুল খোলা থাকবে। তবে যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সেহেতু সরকার চাইলে রমজানে স্কুল ছুটি দিতে পারে।’

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs