মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস স্মরণে সেমিনার অনুষ্ঠিত

by protibimbo
০ মন্তব্য ১৬ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস স্মরণে সেমিনার

বাংলা একাডেমি আজ ১৭ই চৈত্র ১৪৩২/৩১শে মার্চ ২০২৬ মঙ্গলবার বিকেল ৪:০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক আতাহার খান, গবেষক ও কথাসাহিত্যিক ফয়জুল লতিফ চৌধুরী এবং লেখক ও গবেষক পাভেল পার্থ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
মোঃ সেলিম রেজা বলেন, স্বাধীনতা আমাদের রক্তার্জিত ফসল। লক্ষ লক্ষ মানুষের ত্যাগে আমাদের আজকের এই প্রিয় বাংলাদেশ। স্বপ্নের স্বাধীনতাকে অর্থবহ করতে আমাদের দৃঢ় শপথ নিতে হবে।
আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ এ দেশের সাধারণ মানুষদের কিন্তু তাদের কথা আমরা কমই মনে রেখেছি। পাকিস্তানি হানাদারদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের জনমানুষ যে সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধকে রূপান্তরে পরিণত করেছে, তা আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখতে হবে। তারা বলেন, মুক্তিযুদ্ধের নয়মাস—জুড়ে এদেশের মানুষের বিরুদ্ধে যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে তার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা গণনা করার কাজও অগ্রসর করতে হবে যেন মুক্তিযুদ্ধের পবিত্র নাম ব্যবহার করে কেউ অন্যায় বৈষয়িক সুবিধা লাভ করতে না পারে।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, স্বাধীনতার জন্য বাংলার মানুষের লড়াই একদিনের নয়, সুদীর্ঘ সময়ের। আর শুধু নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয় বরং আর্থসামাজিক ও সর্বাত্মক মুক্তির জন্য মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজ স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরিয়ে স্বদেশের স্বাধীনতার বেদিমূলে প্রাণদানকারী শহিদের স্বপ্নকে সফল করতে আমাদের সবাইকে নতুন করে প্রতিজ্ঞা নিতে হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন লিলি হক। আবৃত্তি পরিবেশন করেন শারমিন সুলতানা ইসলাম। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন পিয়াল হাসান এবং নাজিফা ইবনাত কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs