ব্যবসার প্রলোভনে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও

by protibimbo
০ মন্তব্য ৭৮ বার পড়া হয়েছে

প্রতারকের সন্ধানে পুরস্কার ঘোষণা; ব্যবসার প্রলোভনে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও — 
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর বেসরগাতি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সহাদেব চন্দ্র দাস (পিতা: নিখিল চন্দ্র দাস, মাতা: মালতী রানী দাস) ব্যবসার প্রলোভন দেখিয়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা গ্রহণ করে আত্মগোপনে চলে গেছেন।
ভুক্তভোগী জানান, সহাদেব চন্দ্র দাস লাভজনক ব্যবসায় বিনিয়োগের আশ্বাস দিয়ে তার কাছ থেকে উক্ত টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকে তিনি আর কোনো যোগাযোগ রাখেননি এবং বর্তমানে পলাতক রয়েছেন।
এ ঘটনায় প্রতারিত ব্যক্তি ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
পলাতক সহাদেব চন্দ্র দাসের স্থায়ী ঠিকানা:
গ্রাম: রামচন্দ্রপুর বেসরগাতি
ডাকঘর: কেন্দুয়া
থানা: কেন্দুয়া
জেলা: নেত্রকোনা

ভুক্তভোগী ব্যক্তি জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি সহাদেব চন্দ্র দাসকে খুঁজে পেতে সহায়তা করেন বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিতে সক্ষম হন, তবে তাকে ৫০হা টাকা পুরস্কার প্রদান করা হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs