নোয়াখালীর সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন

রফিকুল ইসলাম রবি, নোয়াখালী

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলা-এ বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় সেনবাগ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহসিয়া তাবাসসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনাম হোসেনসহ খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা লাভবান হবেন।
এবার “আগে আসলে আগে বিক্রয়” এই স্লোগানে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। মে মাস থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত উপজেলার ১নং থেকে ৯নং ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে ধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী দিনে সেনবাগ পৌরসভার কৃষক নজরুল ইসলামের কাছ থেকে দুই টন বোরো ধান সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম বলেন, কৃষকদের কষ্টের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্থানীয় কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রয়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs