“ত্রিবেণী” সাহিত্য পরিবারের পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাজধানীতে সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা হিসাবে বিতরণ করা হয়।
“জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি।” ক্ষুধার্তদের কাছে সামান্য খাদ্য সামগ্রী ও মহামূল্যবান। যারা আর্থিক অনুদান দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
যারা শ্রম দিয়েছেন, তাদের ও অসংখ্য ধন্যবাদ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আশা করি এর পরের ঈদে আরও সদস্য যুক্ত হবেন ভালো কাজের জন্য।
এই কাজে যারা আর্থিক অনুদান দিয়েছেন —
মুনমুন আজাদ, মুমেনিন (কবি সুরমা খন্দকার), দিলরুবা জেফু, সালমা লাবনী, মিতা রহমান, নাজমা, শহিদ আমিনি রুমী, আখতারুজ্জামান।
শ্রম দিয়েছেন —
আদীল ভাই, মুমেনিন (কবি সুরমা খন্দকার), মুনমুন আজাদ, মিতা রহমান, শামিমা, আখতারুজ্জামান।

