২১২
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত উভয় লেনে শত শত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সকালে লাঙ্গলবন্দ ব্রিজে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচল ধীর হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজট দীর্ঘায়িত হয়।

