দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার। তাদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান ও রাজবাড়ীর সুলতানা আক্তার।
এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

