অনুষ্ঠিত হলো কবি জাহাঙ্গীর বাবুর লেখা “পাঁচ শ টাকার নোট” উপন্যাসের পাঠ উন্মোচন:
২৩ মার্চ (সোমবার) বিকেল ৪ ঘটিকায়, উত্তর শাহাপুর, কলেজ রোডে, আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গন ও কবির বাসভবন, নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত হলো “সেনবাগ লেখক ফোরাম” কর্তৃক আয়োজিত কবি জাহাঙ্গীর বাবুর লেখা “পাঁচ শ টাকার নোট” উপন্যাসের পাঠ উন্মোচন অনুষ্ঠান।
“সেনবাগ লেখক ফোরাম” এর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ আবু তাহের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খোন্দকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিশিষ্ট কবি-লেখক, সম্পাদক ও প্রকাশনী সংস্থা ‘প্রতিবিম্ব প্রকাশ’ এর সত্ত্বাধিকারী আবুল খায়ের।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ-এর সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) মো. মমিন উল্যাহ (ইমরুল মমিন)।
উক্ত গ্রন্থের ওপর আলোচনা করেন- বিশিষ্ট লেখক ও ব্যাংকার কামরুজ্জামান মোহন, শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কবি ও লেখক মো. নুরুল হুদা, ফেনী ও নোয়াখালী জজ আদালতের আইনজীবী, বিশিষ্ট লেখক, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ভূঁঞা, কবি-লেখক ও কাজিরহাট মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা/সভাপতি আবদুল্লাহ ইবনে সাজিদ (তাহমিদ), সমাজকর্মী ও আইনজীবী রফিকুল ইসলাম (রবি), আবদুল ওহাব সুজনসহ প্রমুখ।
চা-চক্র পরবর্তী কবি জাহাঙ্গীর বাবুর লেখা “পাঁচ শ টাকার নোট” কাব্যগ্রন্থের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে গ্রন্থের লেখক জাহাঙ্গীর বাবু তাঁর বইটি সকলের হাতে তুলে দেন।
সামাজিক ও মানবিক সংগঠন ইয়াং হেল্প বিডির সেনবাগ পাঠাগারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম সাবেক সভাপতি রফিকুল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব সুজন উপস্থিত থেকে বই আলোচনায় অংশ নেন। রবি পাঁচ শ টাকার বিনিময়ে দুটি বই সংগ্রহ করে উৎসাহ প্রদান করেন।
আগামীতে আরো বড় পরিসরে সাহিত্য আড্ডা ও লেখক ফোরাম এর কর্মকাণ্ড বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

