কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার
কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের, তা বোঝা যাচ্ছেনা।পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যাক্তির সংখ্যা আরো বাড়তে পারে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজে যোগ দেয়।

