২০২৬ এর একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

by protibimbo
০ মন্তব্য ১৬১ বার পড়া হয়েছে

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্টলের জন্য আবেদন করতে পারবে।

আজ শুক্রবার অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। আগ্রহী প্রতিষ্ঠানগুলো অনলাইনে www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরনো (২০২৫ সালে অংশ নেওয়া) প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগের স্টল আকার অনুযায়ী (১, ২, ৩ ও ৪ ইউনিট) ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে চুক্তিপত্রের কপি, সম্মানির প্রমাণক, গ্রন্থাগার/আর্কাইভে জমার রসিদ এবং অগ্নি-সাইক্লোন বীমার কাগজপত্র সংযুক্ত করতে হবে।

নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যেসব প্রতিষ্ঠান স্টল আকার বৃদ্ধি করতে চায়, তারা বাংলা একাডেমি থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরাসরি জমা দিতে পারবে।

যারা অনলাইনে আবেদনপত্র জমা দিতে অপারগ সেইসব প্রতিষ্ঠানসমূহ সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে। অনলাইনে বা সরাসরি প্রাপ্ত আবেদনপত্র অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি যাচাই-বাছাই করে ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs