ইঞ্জিনিয়ার মো. নূরে আলম সরকার’র গুচ্ছকবিতা।
১) উল্টাপাল্টা জীবন
ইঞ্জিনিয়ার মো. নূরে আলম সরকার
খুব বেশি উল্টাপাল্টা আমার এই জীবন
কখনো নরম হাওয়ায় ভেসে যাই আপন মনে
কখনো ঝড়ের বুকে দাঁড়িয়ে শিখি লড়াই
ভালোবাসার মাঝে হারাই নিজেকে অবহেলায়।
মধুর হাসি আসে হঠাৎ, কখনো অশ্রু ঝরে,
আলোয় ভরা সকাল, রাতের নিঃশব্দ অন্ধকার
জীবন যেন রংধনু, কখনো ধূসর, কখনো উজ্জ্বল
প্রতিটি মুহূর্তে পাই নতুন শিক্ষা, নতুন স্বপ্ন।
হৃদয়ের ভেতরটা ব্যথা কখনো চেপে যায়
কখনো আশা জ্বলে অগ্নির মতো
ভুল পথে হেঁটে, সঠিক পথ খুঁজে পাই
উল্টাপাল্টা জীবন, তবু সুন্দর মনে হয় সবসময়।
ভালোবাসা আসে হঠাৎ, যায় চুপচাপ
বন্ধুত্বের হাত ধরে কিছু হাসি ফোঁটায়
অজানা পথে হাঁটি, অনেকবার পড়ি
প্রত্যেকবার উঠে দাঁড়িয়ে নতুন শক্তি খুঁজি।
শীতল বাতাসে হ্রদয় প্রশান্তি পায়
বৃষ্টি ধুয়ে নেয় মনমালিন্য সব
সূর্য ওঠে নতুন আশা নিয়ে
রাত আসে গভীর স্বপ্ন আর বিশ্রামের সাথে।
যুগল আঙুলে জীবন লেখা
আনন্দের চাঁদ আর ব্যথার তারা
সমস্ত ভুল ও সঠিক পথের মাঝখানে
আমি চলি, শিখি, কখনো থেমে থাকি না।
উল্টাপাল্টা এই জীবন, তবু সুন্দর মনে হয়
প্রতি আকাশে রঙিন ইচ্ছার আলো
হৃদয়ের ভেতর এক গভীর শান্তি
প্রতি দিন এনে দেয় নতুন গান।
যন্ত্রণার মাঝেও খুঁজে পাই আনন্দের রেখা
এই জীবনেই খুঁজে পাই নিজের অস্তিত্বের ছন্দ।
জানি আজ অথবা কাল এই জীবন হবে স্তব্ধ,
তবুও কেন জীবনকে সুখের করতে এত যুদ্ধ?
২) ভালোবাসি আজও
ইঞ্জিনিয়ার মো. নূরে আলম সরকার
সেই তুমি আর এই তুমি—
ব্যবধানটা শুধু আমার বুকই জানে
সময়ের নখে ক্ষতবিক্ষত মুখে
তোমার হাসি আজ ভিন্ন নামে চেনে।
তবুও ভালোবাসি আজও—
এই অপরাধ স্বীকার করি নীরবে
নিজের ভেতর নিজেকে পুড়িয়ে
তোমাকে লুকাই হৃদয়ের গোপন গহ্বরে।
আবেগ যে মানুষকে ধ্বংস করে
তোমাকে ভালোবেসেই শিখেছি তা
বিশ্বাসকে সাজিয়েছিলাম ঈমান ভেবে
সেখানেই পেয়েছি প্রতারণার ব্যথা।
তুমি ছিলে সাত ধনুকের রঙিন গল্প
আমি ছিলাম বৃষ্টিভেজা একান্ত দুপুর
তুমি আকাশ বেছে নিয়েছিলে সহজে
আমি পড়ে রইলাম মাটিতে—নিঃশব্দ, চুপচাপ, দূর।
তোমার হাসির ভেতর লুকানো ছিল
একটা ছুরির মতো নরম ছলনা
যা আমাকে কাটতে কাটতে বানিয়েছে
নিজের কাছেই অপরিচিত এক জনা।
রাতে আকাশের দিকে তাকিয়ে আজও বলি—
সব কিছু মিথ্যা ছিল, তবুও তুমি সত্য
কারণ ভাঙা হৃদয় জানে একটাই ভাষা
ভালোবাসা হারালেও ভালোবাসা মরে না চিরতরে নিত্য।
আমি তোমাকে হারিয়ে বিদ্রোহ শিখেছি
চুপ থাকা নয়—এই নীরবতাই আমার যুদ্ধ
তোমার জন্য লেখা প্রতিটি না-বলা শব্দ
আমার অস্ত্র, আমার শপথ, আমার অনন্ত বিদ্রোহী হৃদয়।
৩) জুম্মা মোবারক
বেঁচে আছি বলেই আজও দু’হাত তুলে চাই,
প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম জপে যাই।
জুম্মার আযানে কেঁপে ওঠে ক্লান্ত হৃদয়,
ভুলে যাই দুনিয়ার সব অহংকার, সব ভয়।
আজকের এই দিনটা ক্ষমার দরজা খোলে
ভাঙা অন্তর ভিজে যায় সিজদার জলে
আমি কত প্রস্তুত, তুমি জানো হে রব
তবু দয়া করো—আমি যে বড়ই অভাবগ্রস্ত সব।
এই জীবনের তরী যদি ডুবে যায় হঠাৎ
আমার আমলনামায় রেখো তওবার হাত
জুম্মার আলোয় শুদ্ধ হোক যত গুনাহ
তোমার সন্তুষ্টিতেই হোক জীবনের চূড়ান্ত চাহ।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন
হৃদয়কে পরিশুদ্ধ করুন
এবং তাঁর সন্তুষ্টির পথে দৃঢ় রাখুন।
জুম্মা মোবারক।

