২৩৮
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতের সময় সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সেখানে তার কানের পাশে গুলি লেগে আহত হন।
পুলিশ জানায়, আহত মোতালেব শিকদারের উপস্থিত ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।
আরও পড়ুন
- হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে
- ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত
- বাংলাদেশের সাংবিধানিক নাম, মূলনীতি পরিবর্তনসহ যেসব সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন
- রেহানা ও ছেলেমেয়ের প্লটে অনিয়ম: দুদকের ৩ মামলায় হাসিনাও আসামি
- শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, যা বললেন মামুনুল হক
- এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা

