যার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়, জানাল ডিবি

by protibimbo
০ মন্তব্য ১৫৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চার্জশিট দেওয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং পাঁচজন পলাতক রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয় বলেও জানান তিনি।

অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তার বিষয়ে তিনি জানান, ভিডিও বার্তা দিতেই পারে, তবে তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

Banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়।এদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ কর্মসূচির সূচনা হয়। পথযাত্রায় ১০টি পিকআপে করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs