দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায়, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল রাত ৯টা ৩০ মিনিটে সৌদি আরবের রিয়াদের হোটেল ডি প্যালেস-এর হলরুমে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি ও জাতীয়বাদী ফোরামের যৌথ আয়োজনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে, মোঃ ওমর ফারুক ও মিজানুর রহমান এর যৌথ স্বঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক আহমেদ চাঁন, মোসলেহ উদ্দিন লিঠন, আলমগীর কবির, মিজানুর রহমান,মাসুদ রানা, শাখাওয়াত হোসেন, জাফর আহমেদ, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন গোলাম রসুল রাসেল,সৈয়দ বেলাল,মাঈন উদ্দিন স্বপন, কলিম উদ্দিন সহ বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী
প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অপরিসীম ত্যাগের কথা উল্লেখ করে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানায় সকলের কাছে দোয়ার আবেদন করেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাঈমূল হুদা সনেট, সুমন চৌধুরী, আকরাম হোসেন, আলমগীর খাঁন সহ আরও অনেকে।

