ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য নির্বাচিত

by protibimbo
০ মন্তব্য ৩০২ বার পড়া হয়েছে

সমতলী হক নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য নির্বাচিত

কবি, লেখক, বুদ্বিজীবি ও মানবাধিকার সংগঠক ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য নির্বাচিত হলেন। সমতলী সিটি ইউনিভিারসিটি অব নিউইয়র্কের অধ্যাপনা করেন। মানবাধিকার কর্মী।

অধ্যাপনা শুরুর আগে লেবার এটর্নি হিসেবে কাজ করেছেন। মামদানির মেয়র প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনি প্রচারণায় ছিলেন। মামদানির সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ।

ফরহাদ মাজহারের প্রথম পক্ষের স্ত্রীর ঘরে সমতলীর জন্ম। বাংলাদেশ সরকারের উপদেষ্টা ফরিদা আখতার ফরহাদ মাজহারের দ্বিতীয় স্ত্রী। সমতলী হক বিবাহিত। স্বামী পর্তুরিকান। তারা নিউইয়র্কে বসবাস করেন। তাদের ঘরে এক ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।

Banner

উল্লেখ্য, মামদানির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ট্রানজিশানল টিমে আরও ৮ বাংলাদেশি রয়েছেন। তাদের এই নিয়োগে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। বাংলাদেশিরা মামদানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। আগামী ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহরের মেয়র হিসেবে শপথ নিবেন মুসলিম জোহরান মামদানি। লন্ডনে মুসলিম মেয়র নির্বাচিত হবার পর এবার মেয়র হিসেবে বিশ্বের বানিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের মেয়র হচ্ছেন একজন মুসলামন ও ডেমোক্র্যাঅটক সোশালিস্ট।

ট্রানজিশনাল টিম-এর কাজ কী?
“ট্রানজিশনাল টিম” বা “ট্রানজিশন টিম” (Transition Team) বলতে সাধারণত নির্বাচিত নতুন কোনো নেতা (যেমন মেয়র, প্রেসিডেন্ট, ইত্যাদি) ক্ষমতা গ্রহণের আগে তার প্রশাসন ও নীতি নির্ধারণে সহায়তা করার জন্য গঠিত একটি দল বা কমিটিকে বোঝায়।
এই টিমের প্রধান কাজ হলো— নতুন প্রশাসনের জন্য রূপরেখা তৈরি করা, গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক নিয়োগের জন্য সুপারিশ করা, এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া (ক্ষমতা গ্রহণ) মসৃণভাবে সম্পন্ন করা নিশ্চিত করা।
ট্রানজিশন টিম-এর কাজ “ট্রান্সজেন্ডার বানানো” বা লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত কোনো বিষয় বোঝায় না। ‘Transition’ শব্দটি এখানে কোনো নেতা বা কর্তৃপক্ষের “এক অবস্থা থেকে অন্য অবস্থায় বা এক প্রশাসন থেকে নতুন প্রশাসনে উত্তরণ”-কে নির্দেশ করে।
২. তার নাম সমতলী নয় বরং Chaumtoli Huq নিউ ইয়র্ক সিটিতে একজন অত্যন্ত পরিচিত এবং অভিজ্ঞ আইনজীবী ও শিক্ষাবিদ। তিনি ইতিপূর্বে নিম্নলিখিত স্থানে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন, যেখানে তাঁর নামের সঠিক বানানটি ব্যবহৃত হয়েছে:
CUNY School of Law (CUNY ল স্কুল)-এর অধ্যাপক।
তিনি নিউ ইয়র্ক সিটি সরকারের Public Advocate-এর কার্যালয়ের Litigation-এর জন্য জেনারেল কাউন্সেল (General Counsel for Litigation) হিসেবে নিযুক্ত ছিলেন। এই পদে আসীন প্রথম বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে তিনি অন্যতম।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs