টাকা ছাড়াই রেকর্ড খতিয়ানের ৫টি ভুল সংশোধন করবেন যেভাবে

by protibimbo
০ মন্তব্য ১৬০ বার পড়া হয়েছে

ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে দলিল ও রেকর্ড খতিয়ানের পাঁচ ধরনের গুরুতর ভুল বিনা খরচে এবং মামলা ছাড়া সংশোধন করা যাবে। সংশ্লিষ্ট এসিল্যান্ড (এসএলআর) ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই ভূমি মালিকরা এ সুযোগ পাবেন।

আগে এসব ভুল ঠিক করতে আদালতের দ্বারস্থ হতে হতো এবং বছরের পর বছর সময় ও বিপুল অর্থ ব্যয় হতো। অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান জীবদ্দশায়ও হয়ে উঠত না।

কোন কোন ভুল সংশোধন করা যাবে

১. নামের বানান ভুল – মালিক, পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর নামের বানানে গড়মিল।

Banner

২. ঠিকানা সংশোধন – ঠিকানা বা অন্যান্য করণিক তথ্যের ভুল।

৩. অংশের ঘরে ভুল – অংশ কম বা বেশি লেখা (যেমন ৫০ এর জায়গায় ৫০০ লেখা)।

৪. জমির শ্রেণীতে ভুল – ধানিজমির জায়গায় বাস্তুভিটা লেখা ইত্যাদি।

৫. দাগ নম্বরে ভুল – মূল দাগের পরিবর্তে অন্য দাগ বসে যাওয়া।

ভূমি মালিককে সংশ্লিষ্ট এসিল্যান্ড কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে আবেদন করতে হবে।

সরকারের উদ্যোগ

অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ১৯৫০ সালের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট-এর ১৪৩ ও ১৪৪ ধারার ক্ষমতা অনুযায়ী মাঠ পর্যায়ের এসিল্যান্ডদের এসব ভুল সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে।

ভূমি বিশেষজ্ঞদের মত

ভূমি বিশেষজ্ঞদের মতে, সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে লাখো ভূমি মালিক মামলা, হয়রানি ও অযথা খরচ থেকে মুক্তি পাবেন।

ভূমি মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে—দলিলে কোনো ভুল ধরা পড়লে মামলা না করে সরাসরি এসিল্যান্ড কার্যালয়ে প্রমাণপত্রসহ আবেদন করতে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs