কবি খায়রুল ইসলাম মামুন-এর কবিতা: অন্তর্যামী

কবিতা

by protibimbo
০ মন্তব্য ১৫৮ বার পড়া হয়েছে

অন্তর্যামী
খায়রুল ইসলাম মামুন।

যখন আমার মন কাঁদে
কেউ দেখেনা আমি বাদে
তখন তুমি দ্যাখো।

যখন আমার ঠোঁট নড়েনা
এদিক ওদিক জিভ চলেনা
তখন তুমি শোন।

যখন আমার কেউ থাকেনা
আদর করে কেউ ডাকেনা
তখন পাশে ডাকো।

Banner

যখন আমার রথ টলেনা
একটু ভালো কেউ বাসেনা
তখন তুমি বাসো।

যখন আমার রিক্ত দুহাত
অভাব শত, সুখ বেহাত
তোমার দয়ায় রাখো।

তুমি আমার অধিপতি
প্রতিপালক জীবন জ্যোতি
এমনি সদা থেকো।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs