কবি এম. আবু বকর সিদ্দিক-এর কবিতা: একুশ মানে

পদ্য সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৪৯৭ বার পড়া হয়েছে
একুশ মানে
এম. আবু বকর সিদ্দিক
একুশ মানে মাতৃভাষা রক্ষা করার পণ
একুশ মানে রক্ত দিয়ে প্রতিবাদের ক্ষণ?,
একুশ মানে ছেলেহারা মায়ের অঝোর কান্না
একুশ মানে ঢাকা শহর রক্তে ভাসা বন্যা ৷
একুশ মানে মাতৃভাষার ছন্দে আঁকা গান
একুশ মানে প্রতিবাদী বীর বাঙালির মান,
একুশ মানে ভাষার জন্য জীবন দেয়ার স্মৃতি
একুশ মানে বিশ্ব জুড়ে মাতৃভাষাপ্রীতি ৷
একুশ মানে মায়ের বুলি কেড়ে নেয়ার গুলি
একুশ মানে বাংলা ভাষায় চিত্র আঁকার তুলি,
একুশ মানে ভাষাযুদ্ধে সফল বাজিমাত
একুশ মানে স্বাধীনতার আগাম সূত্রপাত।
একুশ মানে আপন সুরে পাখপাখিলীর গান
একুশ মানে ন্যায় লড়াইয়ে বিজয় হওয়া মান,
একুশ মানে রফিক জব্বার শফি বরকত ছালাম
বিশ্ববাসী মুগ্ধ হয়ে করছে যাদের সুনাম ৷
ঠিকানাঃ
মোঃ আবু বকর সিদ্দিক
ছায়ামন্জিল, পূর্ববাসাবাটী,
বাগেরহাট পৌরসভা।
উপজেলা ও জেলাঃ বাগেরহাট।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs